ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষকে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণ দেওয়ার দাবি বাগছাসের
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষকে রাষ্ট্র কর্তৃক ক্ষতিপূরণ দেওয়ার দাবি বাগছাসের
ঢাবি প্রতিনিধি : ফ্যাসিস্টের মোটিফ তৈরিকারী" অভিযোগে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের প্রতিবাদ জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার চারুকলায় এক বিক্ষোভ মিছিল থেকে এ প্রতিবাদ জানানো হয়। এসময় সংগঠনটির ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের দু'টি দাবি জানান
দাবিগুলো হলো- অনতিবিলম্বে রাষ্ট্র কর্তৃক চারুশিল্পি মানবেন্দ্র ঘোষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে একই সাথে মানবেন্দ্র ঘোষ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কালবিলম্ব না করে অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, বৈশাখে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় অবস্থিত তার বাসায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
এক ফেসবুক পোস্টে মানবেন্দ্র ঘোষ জানান, “কোনো একটা ফেইসবুক পেইজ ও কিছু প্রোফাইল থেকে সামগ্রিক তথ্য উপাত্ত না ঘেঁটে, বুঝে বা না বুঝে আমার ছবিসমেত ব্যঙ্গাত্মক প্রতিকৃতি তৈরির দায় আমার ওপর চাপিয়ে পোস্ট দেয়ায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।”
মূলত এর পরেই আগুন দেয়া হয় তার বাসায়। তবে কে বা কারা কাজটি করেছে তা এখনও জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)