ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চিত্রশিল্পী মানবেন্দ্র'র বাড়িতে আ'গুন, নিন্দা ঢাবি সাদা দলের
ঢাবি প্রতিনিধি: চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার (১৬ এপ্রিল) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন দুষ্কৃতিকারীদের দ্বারা চারুকলা নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফ পুড়িয়ে দেওয়া হয়। এতদসত্ত্বেও সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নির্মাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ওই একই দুষ্কৃতিকারীদের হামলায় গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারণ তিনি অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক।
অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশী ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কটু কথা প্রচার অব্যাহতভাবে চলছে। এমতাবস্থায় আমরা ভাস্কর মানবেন্দ্র ঘোষ এর বাড়িতে আগুন দেওয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বিষয়ে অতি দ্রুত অপরাধীকে সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ব্যবস্থা নিয়ে আহ্বান জানাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)