ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার উন্নয়নে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামীকাল (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে শেয়ারবাজার সংশ্লিষ্ট শীর্ষ ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসইসিকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং দেশের শেয়ারবাজার উন্নয়নের পথ সুগম করা।
বৈঠকে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এছাড়াও উপস্থিত থাকবেন শেয়ারবাজার উন্নয়ন কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।
বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য শীর্ষস্থানীয় বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি।
বিএসইসি সংশ্লিষ্ট সকল পক্ষকে ইতোমধ্যেই চিঠির মাধ্যমে বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে। এটি শেয়ারবাজার উন্নয়নে গঠিত কমিটির তৃতীয় বৈঠক, যা কমিশনকে আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলারের মাধ্যমে এই ৪ সদস্যের কমিটি গঠন করে। এর নেতৃত্বে রয়েছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
কমিটির লক্ষ্য হলো— দেশের পুঁজিবাজারের কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা উপস্থাপন এবং বিএসইসিকে একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থায় রূপান্তরিত করা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)