ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এক মাসের মধ্যে নতুন করে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
ডুয়া প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিট-ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে তা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। শুধুমাত্র বিজনেস স্টাডিজ গ্রুপের এমসিকিউ পরীক্ষা নতুন করে নেওয়া হবে বলা জানান তারা।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে এসে নতুন করে পরীক্ষা নেওয়ার অনুমতি চাইলে হাই কোর্ট তা মঞ্জুর করে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
গত ৮ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। পরীক্ষার বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পর পর চারটি প্রশ্নের পুনরাবৃত্তি হয়। দেশের আটটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষার ‘বি’ সেট প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, ১২টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে। প্রশ্নপত্রের ২৫ ও ৩৩, ২৬ ও ৩৪, ২৭ ও ৩৫ এবং ২৮ ও ৩৬ নম্বরে প্রশ্নের পুনরাবৃত্তি হয়।
এরপর এক শিক্ষার্থী নতুন করে পরীক্ষা নেওয়ার আবেদন করেন। তার প্রেক্ষিতে ফলাফল প্রকাশ স্থগিত করে হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মো. মিশির মনির সাংবাদিকদের বলেন, ’গ’ ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নে কিছু গোলমাল হয়েছে। একজন ছাত্র হাই কোর্টে এসে ব্যক্তিগতভাবে আইনজীবী ছাড়া রিট আবেদন করে। এ রিটের শুনানির সময় বুয়েটের এক্সপার্ট ও ঢাবির বক্তব্য শোনেন আদালত। পরে দেখা যায় কিছু পরিমাণ ভুল থেকেই যায়। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদালতে এসে এমসিকিউ পরীক্ষা নতুন করে নেওয়ার আবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, শুনানিতে ছাত্ররা আদালতে কথা বলে তাদের রিট প্রত্যাহার করে নিয়েছেন। ঢাবিকে আদেশ দিয়েছেন নতুন পরীক্ষা নেওয়ার জন্য।
এক মাসের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের এই আইনজীবী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক