ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য আবুল কাসেম ফজলুল হক
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেটে বিশিষ্ট পেশাজীবী নাগরিক হিসেবে এই মনোনয়ন লাভ করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, অনুবাদক, সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক এবং রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে পরিচিত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রোববার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলা বিভাগে দীর্ঘ চার দশক ধরে শিক্ষকতা করেছেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশিষ্ট অধ্যাপক।
তিনি ২১টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন এবং তার কাজের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি, বাংলাদেশ লেখক শিবির, আলাওল সাহিত্য এবং অলক্ত সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের উল্লেখযোগ্য লেখকের মধ্যে রয়েছে "মুক্তিসংগ্রাম", "কালের যাত্রার ধ্বনি", "একুশে ফেব্রুয়ারি আন্দোলন", "মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব", "মানুষ ও তার পরিবেশ", "রাজনীতি ও দর্শন" প্রভৃতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?