ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যেদিন
ডুয়া নিউজ: ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।
আজ সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
তিনি বলেন, “আমরা আগামীকাল ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করছি। এদিন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা বাকৃবিতে এসে রেজাল্ট শিটে স্বাক্ষর করবেন। স্বাক্ষর শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।”
এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৩,৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪,০২০ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৯টি কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা নিম্নরূপ:
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি): ১,১১৬টি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: ৪৩৫টি
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭০৫টি
- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ২৭৫টি
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ৫৮০টি
- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ১৫০টি
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৪২৩টি
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়: ৯৯টি
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়: ৮০টি
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ও ভর্তিসংক্রান্ত নির্ধারিত পোর্টালে গিয়ে ফলাফল জানতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর