ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ সফল বললেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি: নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেরিয়ে এ বছরের বর্ষবরণ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’-কে এ যাবৎকালের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ বলেও মন্তব্য করেন উপাচার্য। এছাড়া মাত্র আট কর্মদিবসের প্রস্তুতিতে যেভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে তা সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে এই আয়োজন করলাম, যখন নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। অযৌক্তিকভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু ছাত্র, শিক্ষক, কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতায় আমরা সব বাধা অতিক্রম করেছি।’
উপাচার্য আরও বলেন, ‘জাতিসংঘ যে উদ্দেশ্যে আমাদের সংস্কৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল সেই উদ্দেশ্য পূরণে আমরা কাজ করেছি। জাতিসত্তার বৈচিত্র্য তুলে ধরা এবং দেশের সব জনগোষ্ঠীকে যুক্ত করাই ছিল মূল লক্ষ্য। এবার সেই লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপাচার্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। তিনি বলেন, ‘আপনারা আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। গণমাধ্যম ছিল বলেই আমরা মানুষের ভালোবাসা পেয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে