ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পুনরায় হবে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা; অনুমতি হাইকোর্টের
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে আজ রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ঢাবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ তুলে এক পরীক্ষার্থী ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে পরীক্ষাটি বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানানো হয় এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়। এরপর ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করে রুল জারি করেন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় এমসিকিউ পরীক্ষা আয়োজনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে। রোববার হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি