ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার শিক্ষার্থীদের যে অভিযোগ
ডুয়া নিউজ: পয়লা বৈশাখে ‘বর্ষবরণ শোভাযাত্রা’র নাম পরিবর্তন বিষয়ে চারুকলা অনুষদের কোনো মতামত নেওয়া হয়নি—এমন অভিযোগ তুলেছেন অনুষদের কিছু শিক্ষার্থী।
আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন।
এ সময় তারা বলেন, “এ সিদ্ধান্তের মাধ্যমে স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেয়া হয়েছে।” সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না বলেও অভিযোগ তাদের।
এসময় শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, “স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেয়া হয়নি।”
অপরদিকে খালেদা জিয়ার প্রতিকৃতি নিয়ে যে বিতর্ক উঠেছে সে প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, “প্রতিকৃতিটি চারুকলার তৈরি ছিল না। পিকআপে করে এনে জুড়ে দেয়া হয়েছিল শোভাযাত্রায়।”
এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও উপদেষ্টা ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি করেন ওই শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)