ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বানাবে চীন
ডুয়া নিউজ: চীন বাংলাদেশে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতাল করার জন্য জমি খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
আজ রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই হাসপাতাল করবে চীন।”
হাসপাতালটি নীলফামারীতে নির্মাণের সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
জানা গেছে, বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে বড় পরিসরে বিনিয়োগ করতে যাচ্ছে চীন। প্রস্তাবিত হাসপাতালের নাম হবে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’। এজন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে জমি পরিদর্শন করা হচ্ছে।
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় ৪৫০ জন তাদের একটি চোখ এবং ২১ জন দুই চোখ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা।
তিনি আরও জানান, “জুলাই অভ্যুত্থানে আহত বাসেত খান মূসার চিকিৎসায় এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে।”
অভ্যুত্থানে আহতরা আজীবন ফ্রি চিকিৎসাসহ স্বাস্থ্য কার্ড পাবেন বলেও জানান নূরজাহান বেগম।
তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে আহত ৪০ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দেশে আহতদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)