ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি
ডুয়া নিউজ: বিদ্যমান শিল্প গ্রাহকদের গ্যাসের দাম অপরিবর্তিত রেখে নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য গ্যাসের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শিল্পের বয়লার ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন শিল্প ছাড়াও যেসব প্রতিষ্ঠান অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছে তাদেরও প্রতি ঘনমিটার ৪০ টাকা দরে বিল পরিশোধ করতে হবে। নতুন এ হার চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে।
আজ রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বিদ্যমান গ্রাহকদের জন্য দাম অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়। এতে নতুন শিল্প ও ক্যাপটিভের জন্য দাম বাড়িয়ে ৭৫.৭২ টাকা এবং প্রতিশ্রুত গ্রাহকদের ক্ষেত্রে অর্ধেক গ্যাস বিদ্যমান দরে ও বাকি অর্ধেক ৭৫.৭২ টাকায় বিল করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)