ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
ঢাবি প্রতিনিধি : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ১১টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, পিবিপ্রবির সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথিদের নিয়ে বেলুন উড়িয় ও কেক কেটে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা, সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবী বদলানোর একমাত্র হাতিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি।
তিনি বলেন, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা কীভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদের ওপর। আমাদের উদ্দেশ্য ভালো হলে বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা জনকল্যাণে ব্যবহার করতে পারব। তাই আমাদের প্রধান উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো মানুষ তৈরি করা। নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আমরা সবার সম্মিলিত সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবো।
এ সময় তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন বলেন, আজ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নবীন এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
অনুষ্ঠানে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, দৈনিক অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)