ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন রাহাত ফতেহ আলী খান
ডুয়া ডেস্ক: উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সম্প্রতি ‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানের এই শিল্পী। মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছিল এ কনসার্টটির। গত শনিবারের এ আয়োজনে দর্শক-শ্রোতাদের উল্লাস ছিল দেখার মতো।
এই কনসার্টের একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাহাত ফতেহ আলী খান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।
বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে রাহাত ফতেহ আলী খান বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’
দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার ভূয়সী প্রশংসা করে এই শিল্পী বলেন, ‘রুনা লায়লা একজন বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’
বাংলাদেশের শ্রোতাদের প্রসঙ্গে ফতেহ আলী খান বলেন, ‘বাংলাদেশের শ্রোতাদের বেসিক ও সংস্কৃতিটা মূলত ক্ল্যাসিকাল ধাঁচের। আমার এখানে গান গেয়ে খুব ভালো লেগেছে। আমাদের ওখানেও যেভাবে ক্ল্যাসিকাল গান গুলো, বা সিনেমার বাইরের গানগুলো যেভাবে গ্রহণ করা হয়, যেভাবে শ্রোতারা নেয়; বাংলাদেশও এমনই।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’
এদিকে আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করার কথা রয়েছে রাহাত ফতেহ আলীর। সেখানে মূল আকর্ষণ হিসেবেই থাকবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)