ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে শেয়ারবাজারে দুই প্রতিষ্ঠান
শেয়ারবাজারে ৫২ সপ্তাহে বা এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটিই হলো মিউচুয়াল ফান্ড খাতের। যেগুলো হলো-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫ টাকা ৪০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত। শেষে ক্লোজিং হয়েছে ৫ টাকা ৪০ পয়সায়। এটি প্রতিষ্ঠানটির ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম।
এদিন প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৪৭টি। এ লেনদেন গত দুই বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।
প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২৩ সালে ইউনিট হোল্ডারদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮ টাকা ৬০ পয়সা থেকে ৯ টাকা ১০ পয়সায়। শেষ বেলায় ক্লোজিং দাম হয়েছে ৮ টাকা ৯০ পয়সায়। এটি প্রতিষ্ঠানটির ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম।
এদিন প্রতিষ্ঠানটির ইউনিট লেনদেন হয়েছে ১৫ লাখ ০৪ হাজার ১৮৮টি। এ লেনদেন হয়েছে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০২৩ সালে ইউনিট হোল্ডারদের ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি কোন ডিভিডেন্ড দেয়নি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)