ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জাবিতে অনলাইনে সনদ সত্যায়ন চালু
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য অনলাইনভিত্তিক শিক্ষাসনদ সত্যায়ন সেবা চালু হয়েছে। এখন থেকে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ঘরে বসেই নির্ধারিত ফি দিয়ে সত্যায়ন করা যাবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ থেকে অ্যাপোস্টিল পদ্ধতিতে অনলাইন পেমেন্ট চালু হয়েছে এবং ২১ মার্চ থেকে পূর্বের ম্যানুয়াল ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের আর সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।
সহজ ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালু করেছে একটি হেল্পলাইন নম্বর, যেখানে যেকোনো কারিগরি জটিলতা বা প্রশ্নের দ্রুত সমাধান মিলবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান বলেন, আগে বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হতো। ব্যাংকে অফলাইন পেমেন্ট এবং ম্যানুয়াল কাগজপত্র যাচাইয়ের জন্য শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হতো এতে শিক্ষার্থীদের অনেক সময়ের দরকার হতো। বর্তমানে শিক্ষার্থীদের সেই ভোগান্তি দূর করতে সরকার অ্যাপোস্টিল-বেইজড অনলাইন ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে।
তিনি আরও বলেন, এর ফলে শিক্ষার্থীরা এখন ঘরে বসেই নির্ভুল ও দ্রুততার সঙ্গে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সত্যায়ন করাতে পারবে। এতে করে সময়, শ্রম এবং প্রশাসনিক জটিলতা কমে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)