ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভিয়েতনামে ১০ বছর বসবাসের সুবর্ণ সুযোগ
ডুয়া নিউজ: দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। দেশটিতে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এই প্রতিপত্তি দীর্ঘদিন ধরে বিদ্যমান এবং দেশটির সরকার এই অবস্থান আরও উন্নত করতে দীর্ঘমেয়াদি ভিসা প্রকল্প চালুর পরিকল্পনা করেছে।
দেশটির ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড ৫ থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা চালুর একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে, যার লক্ষ্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা ধরে রাখা।
সম্প্রতি একটি সরকারি বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন পর্যটন খাতের উন্নতির জন্য ভিসা নীতিকে সহজ করার নির্দেশ দিয়েছেন। গত বছর ৯০ দিনের ই-ভিসা চালু এবং ভিসামুক্ত দেশের তালিকা বাড়ানোর পরে দীর্ঘমেয়াদি ভিসা চালু হলে দেশটির পর্যটন খাতের নতুন গতি সঞ্চার হবে বলেই বিশেষজ্ঞদের মত।
ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ডের প্রস্তাবে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা এবং পাঁচ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ দাবি করা হয়েছে। হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুওকের মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে এই প্রকল্পের প্রাথমিক বাস্তবায়ন হতে পারে।
ভিয়েতনামের পরিকল্পনা, ২০২৬ সালের মার্চে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছর দেশটি মালয়েশিয়াকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে।
ভিয়েতনাম ইতোমধ্যে এক থেকে পাঁচ বছরের বিনিয়োগের মাধ্যমে ভিসা প্রদান করে আসছে, এবং গোল্ডেন ভিসার পরিকল্পনার সঙ্গে সঙ্গে এই ভিসাগুলোর ক্যাটাগরি রয়েছে। প্রথমত, ৫ বছরের ডিটি-১ ভিসার জন্য বিনিয়োগের পরিমাণ প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকা হতে হবে। দ্বিতীয়ত, ২৩ কোটি ১৫ লাখ টাকার বিনিয়োগে ৫ বছরের জন্য ডিটি-২ ভিসা এবং দেড় থেকে ২৩ কোটি টাকার বিনিয়োগ করে ৩ বছরের ডিটি-৩ ভিসা পাওয়া যাবে। এ ছাড়াও, ১ বছরের ডিটি-৪ ভিসা ১ কোটি ৫০ লাখ টাকার নিচে বিনিয়োগের মাধ্যমে পাওয়া যাবে।
পর্যটন বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘমেয়াদি ভিসা ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ ভিয়েতনামকে আঞ্চলিক বিনিয়োগ এবং পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তবে অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বিষয়েও সঠিক নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)