ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা, গতি ফিরেছে বাজারে
ডুয়া ডেস্ক : আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শেয়ারবাজারে উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের কর্মদিবসের মতোই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজও ইতিবাচক ধারায় লেনদেন সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে সব সূচকই বৃদ্ধি পেয়েছে। ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৫ দশমিক ২৩ পয়েন্টে পৌঁছেছে। আগের কর্মদিবসে প্রধান সূচক বেড়েছিল ১০ দশমিক ২১ পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যেখানে ৫৪০ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত দিনের ৫২৭ কোটি ১৮ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।
তবে, আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। আজ মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির শেয়ার মূল্য বেড়েছে, ১৬৮টির কমেছে এবং ৭৮টির দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩ দশমিক ০৫ পয়েন্ট।
বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ারবাজারের অগ্রগতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রভাব রয়েছে। যার ফলে আন্তর্জাতিক শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এই ধারা বাংলাদেশের শেয়ারবাজারেও প্রতিফলিত হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)