ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার সংস্কার ‘ফোকাস গ্রুপ’ পুনর্গঠন
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের পতনের পর শেয়ারবাজার সংস্কারের উদ্দেশ্যে গত বছরের আগস্টে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্সের কাজের সহযোগিতার জন্য পরবর্তীতে ‘ফোকাস গ্রুপ’ গঠন করা হয়, যেখানে ১০ জন সদস্য রয়েছেন।
তবে ফোকাস গ্রুপের দুই সদস্য নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গ্রুপটি পুনর্গঠন করেছে। সম্প্রতি বিএসইসি ফোকাস গ্রুপ পুনর্গঠনের বিষয়ে একটি আদেশ জারি করেছে।
নতুন ফোকাস গ্রুপের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (লিস্টিং ডিপার্টমেন্টের প্রধান) মো. রবিউল ইসলাম এবং ইডিজিই এএমসি লিমিটেডের চেয়ারম্যান ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আসিফ খান।
শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপের অন্যান্য সদস্যরা হলেন: প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও মো. মনিরুজ্জামান, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. আশেকুর রহমান, এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের সিইও মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ক্যাল বাংলাদেশের এমডি ও কান্ট্রি হেড অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) জিএম ও সিটিও (ভারপ্রাপ্ত) এম ইমাম হোসেন, আহমেদ শেখ রায় অ্যান্ড কোংয়ের পার্টনার শেখ তারেক জহির, আহমেদ হক সিদ্দিকী অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার মো. ওয়াদুদ আহমেদ এবং আইসিএবির সদস্য দীপক কুমার রায়।
বিএসইসির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী মো. শহিদুল ইসলামের স্থলে মো. রবিউল ইসলাম এবং আলী ইমামের স্থলে মো. আসিফ খানকে ফোকাস গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, ফোকাস গ্রুপের সদস্যদের সম্মানী হিসেবেও সভায় উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক সদস্যকে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
২০২৪ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে শেয়ারবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের সদস্যরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের সিনিয়র পার্টনার এ এফ এম নেসার উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)