ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ আবার তুঙ্গে, জ্বালানি তেলের দামে চার বছরের সর্বনিম্ন ধস
ডুয়া ডেস্ক : পাল্টাপাল্টি শুল্কারোপে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। আর এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাজারে। বাণিজ্য অনিশ্চয়তার জেরে বিশ্বজুড়ে চাহিদা হ্রাসের শঙ্কা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।
বুধবার (৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৮ ডলার কমে দাঁড়ায় ৬০ দশমিক ৪৪ ডলারে, যা শতাংশের হিসেবে ৩ দশমিক ৭৯ শতাংশ হ্রাস। একইভাবে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অয়েলের দাম ব্যারেলপ্রতি কমেছে ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ, নতুন দাম দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১২ ডলার। এই দরপতন ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।
এই পরিস্থিতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কযুদ্ধ। হোয়াইট হাউজের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেছে।
এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আরও কঠোর শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই বক্তব্যের এক সপ্তাহ আগেই চীন পাল্টা পদক্ষেপ নেয়। তারা আমদানিকৃত সব মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয় এবং জানিয়ে দেয়—‘শেষ পর্যন্ত লড়বে’।
সবশেষ সোমবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দেন, চীন যদি নতুন শুল্ক প্রত্যাহার না করে, তবে ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়ানো হবে।
বিশ্লেষকরা বলছেন, এই টানাপোড়েন শুধু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সীমাবদ্ধ নেই—এর অভিঘাত পড়ছে গোটা বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে পণ্যবাজার ও শক্তিখাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি