ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ভর্তিচ্ছুরা
ডুয়া ডেস্ক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে গণ জমায়েতের আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্ম। আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ অনুষ্ঠিত হবে।
এদিকে একই দিনে এবং একই সময়ে কৃষি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত সবচেয়ে বড় মার্চ হবে এই কর্মসূচি। এতে অংশগ্রহণ করবেন দেশের খ্যাতনামা আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সেলিব্রেটিরা। তারা তাদের ভিডিও বার্তায় অন্যদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এছাড়া এক্সট্রিমিস্ট গ্রুপের নেতারাও ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বিশাল এই গণজমায়েতের কারণে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না এমন আশঙ্কা প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন অনেকে। তাদের দাবি, মার্চের তারিখ পরিবর্তন অথবা ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হোক।
এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান। পোস্টে তিনি বলেন, “এ মুহূর্তে দেশে প্রায় ৫০ দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী অবস্থান করছেন। তাদের ইপিজেড, স্পেশাল ইপিজেড, হাই-টেক পার্ক এবং স্টার্টআপ ভিজিটের বিষয়গুলো বিবেচনায় নিয়ে, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিটি ১২ এপ্রিলের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস