ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাল্টি সিকিউরিটিজের সিইও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতী এবং ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে উপপরিচালক আফিয়া খাতুন নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছিলেন।
নিষেধাজ্ঞার আবেদনে উল্লেখ করা হয়, মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শতশত কোটি টাকা আত্মসাতের মাধ্যমে নিজে ও তার স্ত্রী ও সন্তানের নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান।
অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই অভিযোগের সঠিক অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রা রোধ করা অপরিহার্য।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)