ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দুইপক্ষকে উত্তেজনাকর বক্তব্য বাদ দিতে বলা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া নিউজ: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ফলপ্রসূ হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, দুই পক্ষই সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে।
তৌহিদ হোসেন জানান, “শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হলেও, কিছু চূড়ান্ত হয়নি। ঢাকা-দিল্লি সম্পর্ক ঠিক রাখতে দুইপক্ষকে উত্তেজনাকর বক্তব্য বাদ দিতে বলা হয়েছে।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা নিয়ে কোনো চূড়ান্ত কথা হয়নি কাজেই আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি।”
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দুই সরকার প্রধানের প্রথম বৈঠক।
তৌহিদ হোসেন জানান, “আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, সম্পর্ক দেশ ও মানুষের সাথে, কোনো দলের সাথে নয়।”
সম্প্রতি চীন ও থাইল্যান্ড সফর প্রত্যাশা অনুযায়ী ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।
তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনো আশাবাদী বলে জানান তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, ভারত ও চীনের মধ্যে যারা বেশি সহযোগিতা দেবে, তাদের সাথেই কাজ করবে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত