ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিষয় পছন্দক্রমে 'আরবি' জটিলতা থাকছে না
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিষয় পছন্দক্রম ফরম পূরণের সময় ‘আরবি বিভাগ’ দিতে গিয়ে অনেকে জটিলতায় পড়েছিলেন। তবে এই শিক্ষার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে আজ থেকে বিষয় পছন্দক্রমে আরবি দিতে পারবেন।
এ জটিলতা কেটেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটের নির্দেশনায় বলা হয়েছে, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ যেসব শিক্ষার্থীর “আরবি” বিষয়ের জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও ভর্তিযোগ্য বিষয়ের মধ্যে “আরবি” বিষয়টি নেই, তাঁদের অনুগ্রহ করে ৮ এপ্রিল ২০২৫ থেকে বিষয় পছন্দক্রম প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। যাঁরা ইতিমধ্যে আরবি ব্যতীত বিষয় পছন্দক্রম পূরণ করে ফেলেছেন, তাঁদের নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অন্য এক নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর অনেক বেশিসংখ্যক বিষয়ে ভর্তির যোগ্যতা রয়েছে, তাঁদের অনেকের অনলাইনে বিষয়ের পছন্দক্রম প্রদানের সময় দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এতে তাঁদের কারও কারও ক্ষেত্রে সেশন টাইমডআউট হয়ে যাচ্ছে এবং পুনরায় প্রথম থেকে সব কাজ করতে হচ্ছে।
এ অবস্থা এড়াতে শিক্ষার্থীদের প্রথমে বাঁ দিকের মেনু থেকে ‘ভর্তিযোগ্য বিষয়সমূহ’ ক্লিক করে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা ডাউনলোড ও প্রিন্ট করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। প্রিন্ট করার পর তাতে পেনসিলে ক্রম আগে থেকে লিখে নিয়ে তারপর সে মোতাবেক বিষয়ের পছন্দক্রম অনলাইনে বাছাই করা হলে কম সময়ে তা করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত