ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন তামিম
ডুয়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) রাতেই তিনি দেশের বাইরে গেছেন।
গত ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। ম্যাচ চলাকালেই তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে বিকেএসপির পাশে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার হৃদপিণ্ডে রিং পরানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নিয়ে গত ২৮ মার্চ বাসায় ফেরেন তিনি। সেই সময় তামিমের পরিবার জানিয়েছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিসিবির চিকিৎসকরা বলেছিলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার সময় তামিম সবদিক থেকেই ভালো ছিলেন এবং চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরেন। তবে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার পরিবার।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিমকে সিঙ্গাপুরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। যদিও তখন নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করা হয়নি।
তামিম বর্তমানে সিঙ্গাপুরে থাকলেও তিনি কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি