ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সরকারি খরচে জর্ডান যাওয়ার সুযোগ পেলেন নাটোরের ১৭ নারী
ডুয়া ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম থেকে প্রথমবারের মতো ১৭ জন নারী সম্পূর্ণ সরকারি খরচে জর্ডানে যাওয়ার সুযোগ পেয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জব ফেয়ারে তারা এই সুযোগ লাভ করেন।
সোমবার উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই জব ফেয়ারের আয়োজন করা হয়।
ফেয়ারে অংশ নেওয়া নারীদের নিয়ে দিনব্যাপী একটি অবহিতকরণ কর্মশালাও অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি।
বক্তারা বলেন, যোগ্য ও অভিজ্ঞ নারীরা সারা বছরই সরকারি খরচে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। ঢাকায় এ সংক্রান্ত দুটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতি শুক্রবার নারীরা সরাসরি গিয়ে আবেদন করতে পারেন। এতে করে কোনো দালাল বা প্রতারণার ঝুঁকি ছাড়াই নারীরা নিরাপদে বিদেশে গিয়ে কর্মসংস্থানের মাধ্যমে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অবদান রাখতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)