ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকা ও সারাদেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার দিনভর একাধিক মিছিল ও অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এবং বিক্ষুব্ধ জনগণ প্রতিবাদ জানায়। এ পরিস্থিতিতে রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়।
ডিপ্লোমেটিক জোনে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন ও সিআইডি সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয় এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের সক্রিয় রাখা হয়।
বিশেষত নতুন বাজারের কাছে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির কারণে বিকেল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের আশপাশের সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয় এবং দূতাবাসের দেয়াল ঘেঁষে সশস্ত্র সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান এলাকায় মার্কিন দূতাবাসের সামনে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। তারা রাস্তার উপর অবস্থান নেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সদস্যরা মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব দূতাবাসের সামনে মানবপ্রাচীর তৈরি করে রাখে এবং কাউকে ফুটপাতে বা সড়কে দাঁড়াতে দেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ও ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ স্লোগান দেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পর্যায়ক্রমে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন।
গুলশান জোনের ডিসি তারেক মাহমুদ জানান, বিকেল সাড়ে ৩টার পর বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের