ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শান্তি প্রতিষ্ঠার জন্য যু'দ্ধের কোনো আবশ্যকতা নেই: প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা মনে করেন, এর ফলে বাংলাদেশসহ এই অঞ্চলের স্থলবেষ্টিত দেশগুলো উপকৃত হবে।
চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) চার মিনিটের ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারে ড. ইউনূস চীনের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও, তিনি বাংলাদেশে একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন, যার মাধ্যমে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান সম্ভব হবে বলে তিনি মনে করেন।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে থাকা বাংলাদেশের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। তিনি জোর দিয়ে বলেন, শান্তিই একমাত্র সমাধান এবং যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো আবশ্যকতা নেই।
চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন ড. ইউনূস।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও চীনের মধ্যেকার ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চীন তার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে।
উল্লেখ্য, ড. ইউনূস গত ২৬ থেকে ২৯ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) ২০২৫-এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এরপর তিনি বেইজিং সফর করেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই শহরে তার প্রথম সফর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু