ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইন্সুরেন্সের শেয়ার কারসাজিতে সাকিব-হিরুর সোয়া ২ কোটি টাকা জরিমানা
ডুয়া নিউজ: শেয়ার কারসাজিতে আবারও নাম জড়ালো সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক পার্টনার এবং শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরুর সাথে শেয়ার কারসাজিতে জড়িত রয়েছেন।
সম্প্রতি বিমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির সাথে সাকিবের সংশ্লষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে। এই অনৈতিক কাজে সাকিবকে যুক্ত করেছেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরু।
শেয়ার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সাকিব, হিরু, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে মোট ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০২৩ সালের ১৬ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারসাজি করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বৃদ্ধি করা হয়। বিএসইসির তদন্তে উল্লিখিত হয়েছে, সাকিব ও হিরু বিভিন্ন নামে একাধিক বিও হিসাব খুলে কোম্পানির শেয়ার সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে লাভবান হয়েছেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন পক্ষকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৮৫ লাখ টাকা, কনিকা আফরোজকে ৪৯ লাখ টাকা, জামিন এক্সপ্রেসকে ২২ লাখ টাকা, আবুল খায়ের হিরুকে ৩৭ লাখ টাকা এবং সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)