ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভারতে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়
ডুয়া নিউজ : পবিত্র ঈদুল ফিতরের আনন্দে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট ও শূন্যরেখা এলাকাটি দর্শনার্থীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়েছে। পাশাপাশি হিলি রেলওয়ে স্টেশন এলাকায়ও অনেক মানুষ ভিড় করেছেন। দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার নিয়ে অনেকে এসেছেন এই সীমান্ত এলাকা পরিদর্শনে, আবার কেউবা ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে বিজিবির কঠোর নিরাপত্তার কারণে সীমান্তের শূন্যরেখায় মিলিত হতে না পেরে অনেকেই মন খারাপ করে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন হিলি সীমান্ত ও রেলস্টেশন এলাকায় দেখা গেছে এমন দৃশ্য। ঈদের নামাজের পর মানুষের ভিড় বাড়তে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, অটোরিকশা, কার, মাইক্রো ও বাস নিয়ে দর্শনার্থীরা এসে সীমান্ত ও রেললাইন এলাকা দেখতে শুরু করেন। তাঁরা রেললাইন এবং চেকপোস্ট গেটের শূন্যরেখায় দাঁড়িয়ে ছবি তোলেন। আবার অনেকেই সীমান্তে থাকা আত্মীয়দের সঙ্গে হাত নেড়ে বা আকার-ইঙ্গিতে যোগাযোগ করেন।
হিলি সীমান্ত ঘুরতে আসা নূর ইসলাম বলেন, "দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত ও দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি ঘুরে দেখতে এসেছি। একে তো দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত, তারপরে একপাশে ভারত আর এইপাশে বাংলাদেশের মাঝ দিয়ে আমাদের রেললাইন চলে গেছে। পাশেই বৃটিশ আমলে নির্মিত হিলি রেলওয়ে স্টেশন। অন্যদের মতো আমিও এখানে আসতে পেরে খুশি।"
বগুড়া থেকে আসা ইলিয়াস হোসেন বলেন, "আমার কিছু আত্মীয়-স্বজন ভারতে আছেন, কিন্তু ভিসা সমস্যার কারণে তাদের সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। ঈদ উপলক্ষে শুনেছিলাম বিজিবি ও বিএসএফ কিছু ছাড় দেয়, তাই পরিবার নিয়ে হিলি এসেছি।"
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, "ভিসা জটিলতার কারণে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় কমেছে। তবে ঈদের সময় সীমান্ত এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই এখানে আসছেন সীমান্ত এলাকা দেখার জন্য, আবার কেউ ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন।"
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ভিসা জটিলতার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় কমেছে। আগে ৫০০ থেকে ৬০০ যাত্রী পারাপার করলেও এখন তা কমে এসেছে। গতকাল ১০ ৪জন যাত্রী পারাপার করেছে। আজ এখন পর্যন্ত ২৫ জনের মতো যাতায়াত করেছে।
তিনি আরও বলেন, "ঈদ ঘিরে সীমান্তে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। অনেকেই সীমান্ত এলাকা দেখার জন্য আসছেন, আবার অনেকে ভারতে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসছেন। সীমান্তের পাশে দাঁড়িয়ে ছবি তুলে হাত নেড়ে মনের ভাব প্রকাশ করে চলে যাচ্ছেন। ঈদের দিন থেকেই এসব মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত