ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন কারাবন্দীদের দেওয়া হয় যেসব খাবার
ডুয়া নিউজ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়, আর সকাল ৮টায় কারাবন্দিদের জন্য মাঠে আয়োজন করা হয় ঈদের জামাত।
কারাগারের জেলার এ কে এম মাসুম সোমবার (৩১ মার্চ) এই তথ্য নিশ্চিত করে জানান, কারাবন্দিদের জন্য বরাবরের মতো এবারও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
ঈদের দিন বন্দিরা সকালে মুড়ি ও পায়েস খেয়ে তাদের দিন শুরু করেন। সকালে তাদের জন্য পরিবেশন করা হয় মুড়ি, পায়েস ও সেমাই। দুপুরের খাবারে গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি পরিবেশন করা হয়। যারা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রয়েছে। রাতের খাবারে বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।
ঈদকে কেন্দ্র করে কারাগারে বন্দিদের জন্য আরও বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের দিন বন্দিরা স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে মোবাইল ফোনে স্বজনদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। এছাড়া ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই দিন স্বজনরা বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন, তবে তা কারা কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করাতে হবে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদের দিন বন্দিদের জন্য সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, যাতে তারা অন্তত একদিনের জন্য ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের