ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
ডুয়া নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই উদাসীন।
তিনি বলেন, ‘বিষয়টি শ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।’
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে, দেশের গ্র্যাজুয়েটরা বাইরের দেশগুলোতে কর্মক্ষেত্রে ভালো কদর পান না শুধুমাত্র ইংরেজিতে দক্ষতা না থাকার কারণে।
তিনি বলেন, মাতৃভাষার মানোন্নয়নে এবং বাইরের দেশগুলোতে বাংলাদেশিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে ইংরেজি শিক্ষার চর্চাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের জন্য নতুনভাবে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে কাজ শুরু করবে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজিয়া সুলতানা, ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ড. শায়লা সুলতানা, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাসুম বিল্লাহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস