ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
২০১৮-১৯ শিক্ষাবর্ষের
৮ এপ্রিলের মধ্যে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ঢাবির
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাদেরকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ প্রকাশিত হয়েছে তাদেরকে ৮ এপ্রিলের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোন শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা হওয়ার দুই সপ্তাহের মধ্যে হল ছাড়তে হয়, সেখানে মানবিক দিক বিবেচনায় নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর হল ছাড়তে বলা হয়েছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার পর চলতি মাসে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার পর পরই প্রতিটি হলে নোটিশ আকারে এই নির্দেশনা টাঙিয়ে দেয় হল প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডুয়া নিউজকে বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইতোমধ্যে হলে এই নোটিশ টাঙিয়ে দিয়েছি। হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে আবাসিক শিক্ষকরা অবহিত করে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ছিলো, পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহ পর হলের সিট ছেড়ে দেয়া কিন্তু বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা শেষ হবে, ফলাফল প্রকাশিত হবে এরপর হল ছাড়বে শিক্ষার্থীরা। এতে করে স্বাভাবিক সময়ের চেয়ে একজন শিক্ষার্থী তিন থেকে চার মাস বেশি হলে থাকতে পারবেন।
এসময় তিনি সব শিক্ষার্থীর জন্য সঠিক সময়ে সিট নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম