ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন।
স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা ও জুলাই আন্দোলনভিত্তিক দুটি তথ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
আলোচনায় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের অদম্য অবস্থান ধরে রেখে দেশের মুক্তির পথে একটি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সাড়ে পনেরো বছরের মুজিববাদী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষেরা জীবন দিয়ে বাংলাদেশকে পরিত্রাণের পথে এগিয়ে নিয়ে গেছে। এই স্মৃতিস্তম্ভ শুধু অতীত স্মরণ নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য এক ঐক্যের বার্তা।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ একটি সংকটপূর্ণ সময় পার করছে। এই পরিস্থিতি মোকাবেলায় এক বছর আগে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে কার্যকর হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না। শিগগিরই কয়েকটি গুরুত্বপূর্ণ বিচারের অগ্রগতি দৃশ্যমান হবে।
জাবির উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কখনোই চুপ থাকেনি। এখানে শিক্ষার্থীরা সবসময় নিজেরাই সংগঠিত হয়ে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ৫ জুলাইয়ের বিজয় আমাদের সংগ্রামের মাইলফলক, কিন্তু এর মানে এই নয় যে অন্যায় দেখলে আমরা চুপ থাকবো। আজকের এই স্মৃতিস্তম্ভ আমাদের স্মরণ করিয়ে দেয়, যেকোনো বৈষম্য বা অশান্তির বিরুদ্ধে আবার জাহাঙ্গীরনগর কথা বলবে এবং নেতৃত্ব দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি