ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে ২.১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ ও সহযোগিতার প্রতিশ্রুতি
ডুয়া ডেস্ক : বাংলাদেশ ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চীনা বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (২৮ মার্চ) এ তথ্য জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, প্রায় ৩০টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এই প্রতিশ্রুতি এসেছে।
এ ছাড়া মোংলা বন্দরের আধুনিকায়নে চীন ৪০০ মিলিয়ন ডলার ঋণ, চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে। অবশিষ্ট অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই সফরের মাধ্যমে চীনা বিনিয়োগ প্রবাহে নতুন গতি আসবে।
দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানান, যাতে তিনি চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেন।
জবাবে প্রেসিডেন্ট শি বলেন, চীনা কোম্পানিগুলো উৎপাদন কেন্দ্রের বৈচিত্র্য আনতে চাইছে এবং এ কারণে তিনি তাদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের জন্য উৎসাহিত করবেন।
শুক্রবার (২৯ মার্চ) অধ্যাপক ইউনূস এবং আশিক চৌধুরী বেইজিংয়ে বিশ্বের বৃহৎ কয়েকটি কোম্পানি সহ ১০০টির বেশি চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা বিশেষ করে উন্নতমানের টেক্সটাইল, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের