ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
খেলা ছেড়ে দেবেন আর্জেন্টিনার ‘বাজপাখি’ এমি মার্টিনেজ!
ডুয়া ডেস্ক: ব্রাজিলের বিপক্ষে দারুণ জয়ে আর্জেন্টিনা দলের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম হয়েছে। আর এক বছর পরেই ২০২৬ বিশ্বকাপ। তবে মেসিকে ছাড়াই এমন এক দুর্দান্ত পারফরম্যান্স দলের মধ্যে বিশ্বকাপ জয়ের আশা বাড়িয়ে দিয়েছে।
যদি ২০২৬ সালে লিওনেল মেসিরা আবার শিরোপা ধরে রাখতে পারে তাহলে সেটা হবে ইতিহাসের এক অনন্য মুহূর্ত। তবে শিরোপা জয়ের আনন্দে ফুটবলাররা কী করবেন, সেটা একেবারে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ এক চমকপ্রদ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা টানা দ্বিতীয় শিরোপা জেতে তাহলে তিনি ফুটবলকে বিদায় জানাবেন। সম্প্রতি বিপ্লে ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার নিয়ে এসব কথা বলেছেন তিনি।
এমিলিয়ানো মার্টিনেজের এই ঘোষণা আর্জেন্টিনার সমর্থকদের জন্য অবাক করা হতে পারে, কারণ তিনি দলের মূল খেলোয়াড়দের মধ্যে একজন। তার এমন সিদ্ধান্তের পেছনে হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারের পর এক ধরনের ক্লান্তি বা নতুন কিছু করার ইচ্ছা কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পোর্টস মল নামের ক্রীড়াভিত্তিক একটি অনলাইনও এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘যথেষ্ট হয়েছে আর নয়। অবসরে চলে যাব। টানা দুবার বিশ্বকাপ জেতা সাধারণ বিষয় নয়। আমাদের তরুণ খেলোয়াড়দের জায়গা তৈরি করে দিতে জাতীয় দলকে বিদায় বলে দেব।’
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অনুভীতি কেমন হবে, এ বিষয়ে বাজপাখি খ্যাতি পাওয়া এই গোলকিপার বলেন, ‘আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমার জন্মের পর থেকে আমি এটি দেখিনি। সাত বছরের একটি শিশুও ইতোমধ্যেই জানে যে সে কী অভিজ্ঞতা অর্জন করেছে। আপনি খুশি হবেন এবং উদযাপন করবেন, কিন্তু আগের মতো অনুভূতি আর হবে না।’
২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানির একটি দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়ে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন মার্টিনেজ। এর ফলেই খেলা গড়ায় পেনাল্টিতে। পরে বিশ্বকে অবাক করে দিয়ে নিজ দেশকে ৩৬ বছরের ট্রফি-খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেন এমি।
সেই শট নিয়ে তার ভয়াল বর্ণনায় বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে অল অফ ডিউটি খেলছিলাম। স্ন্যাকস খাওয়া থেকে শুরু করে টেকনিক্যাল ব্রিফিং শুরু হওয়া পর্যন্ত। তবে বিশ্বকাপ জয়ের পর একটা কঠিন সময় পার করতে হয়েছে। কোলো মুয়ানির সেই শট ঠেকিয়ে দেওয়ার পর প্রায় তিন মাস রাতে ঘুম আসত না। যার জন্য মনোবিদের দ্বারস্থ হতে হয়েছিল।’
মার্টিনেজ গত তিনটি বড় টুর্নামেন্টের প্রতিটিতে আর্জেন্টিনার সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২১ এবং ২০২২ সালে টানা কোপা আমেরিকা শিরোপা।
৩২ বছর বয়সী মার্টিনেজ এখন পর্যন্ত খেলেছেন ৫১ ম্যাচ। যেখানে এর মধ্যে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা ট্রফি ও একটি বিশ্বকাপ জিতেছেন এই সেরা গোলরক্ষক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)