ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রমজানে ভোক্তার ৩২৫০ অভিযান; আড়াই কোটি টাকা জরিমানা আদায়
ডুয়া নিউজ : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত ২১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মোট ১ হাজার ৬৬১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৩ হাজার ২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। যার ফলে ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে রমজান মাসে ভোগ্যপণ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
তিনি বলেন, "রমজানে জনগণকে স্বস্তিকর অবস্থা উপহার দেওয়ার জন্য সরকার আগাম ও নিরলস কাজ করে গেছে। আগাম আমদানি পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে কর, ট্যারিফ, এলসি মার্জিন সমন্বয়, আমদানি উৎস সন্ধান এবং আমদানিতে সহায়তা, বন্দর, কাস্টমস, নৌ ও স্থল পরিবহন ব্যবস্থাপনা এসব ব্যবস্থাপনার অন্যতম। সরকারের এসব উদ্যোগের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেওয়া কতিপয় ব্যবস্থাপনাও নাগরিক মনে স্বস্তি আনতে অবদান রেখেছে।"
মোহাম্মদ আলীম আখতার খান বলেন, "এসব ব্যবস্থাপনার মধ্যে রমজান মাস শুরুর দশ দিন আগে থেকেই দেশব্যাপী অভিযানের সংখ্যা বাড়ানো এবং এর জন্য জেলা প্রশাসকদের আগাম লজিস্টিক ও আর্থিক সমর্থন প্রদান, সব ধরনের ব্যবসায়ীদের সঙ্গে আগাম মতবিনিময় ও পরামর্শ সভা করা ইত্যাদি ছিল অন্যতম।"
রোজা শুরুর ১০ দিন আগে থেকে দেশব্যাপী দ্বিগুণ বেশি তদারকি বাড়ানোয় বাজারে ভোক্তারা সুফল পেয়েছে বলে জানিয়েছেন ভোক্তার ডিজি। তিনি বলেন, "এতে এবার স্বস্তির সঙ্গে রমজান মাস কাটাতে সক্ষম হয়েছে সাধারণ মানুষ। ২১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী শুরু হওয়া অভিযান এখনো খুচরা ও পাইকারি দোকান, শপিং মল, বাসস্টেশন, টিকিট কাউন্টারে অব্যাহত আছে।"
রাজধানীবাসীর ঘরে ফেরা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর