ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ডুয়া নিউজ : চৈত্রের খরতাপ ক্রমেই বাড়ছে। বৃষ্টির পরিমাণও কমে আসছে অনেকটা। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরমভাবাপন্ন হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ সময়।
এদিকে তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
স্থানীয় মসজিদে ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দী নামাজে ইমামতি করেন।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন। নামাজের পর খুতবা পাঠের মাধ্যমে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি