ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক অভিবাসী দিবসের বিতর্কে চ্যাম্পিয়ন শেকৃবি
ডুয়া নিউজ: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে "ডিবেট ফর ডেমোক্র্যাসি" আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল।
বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হিসেবে অবস্থান করেছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিক দল।
‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।
‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এত এত শর্ত মেনে আমরা আইএমএফ থেকে যে ঋণ নেই, তার সমপরিমাণ অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা দেড় মাসেই দেশে পাঠাতে পারেন। তাই তাদের প্রতি আমাদের সম্মান এবং তাদের সুযোগ সুবিধা আমাদের সবার আগে বিবেচনা করা উচিত।
ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ২০২৫ সালে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয়ের প্রত্যাশা করে বলেন, বৈদেশিক আয়ে প্রণোদনা প্রদান করা হলে তা আড়াই শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তিনি এই সময় অভিবাসীদের সামাজিক নিরাপত্তার সুযোগ এবং দেশের বিভিন্ন সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দলটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল লতিফ।
এছাড়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো বেলাল হোসাইন, ট্রেজারার আবুল বাশার, ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিনও তাদের অভিনন্দন জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক