ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
জ্ঞান ফেরার পর কথা বললেন তামিম ইকবাল
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্টে সফলভাবে রিং পরানোর পর তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাকে দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও তার সঙ্গে কথা বলেছেন। তবে তার শারীরিক অবস্থার অবজারভেশন করতে আগামী ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকবেন তিনি। হাসপাতাল সূত্রে এমন তথ্য জানা গেছে।
আজ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামার আগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তামিম টস করেছিলেন। কিন্তু খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির ৩ নম্বর মাঠ থেকে বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারের মাধ্যমে পরিবহন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি।
পরে জানা যায়, তামিম হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এনজিওগ্রাম করার পর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরে সফলভাবে রিং পরানো হয়। রিং পরানোর পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি