ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
লাইফ সাপোর্টে তামিম, যা জানালেন বিসিবির চিকিৎসক
ডুয়া ডেস্ক : সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল।
প্রথমে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়।
তামিমের অবস্থা সম্পর্কে বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন,‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, যেখানে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।’
তিনি বলেন, ‘তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি