ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক ও বেতন ৯ম গ্রেডে নির্ধারণের সুপারিশ
ডুয়া ডেস্ক: গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের জন্য কর্মজীবনের শুরুতে ন্যূনতম বেতন নবম গ্রেডে নির্ধারণের সুপারিশ করেছে, যা বিসিএস কর্মকর্তাদের বেতন স্কেলের সমান। এছাড়া সাংবাদিকতার পেশায় প্রবেশের জন্য স্নাতক ডিগ্রীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে রাখা হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপর কমিশনপ্রধান কামাল আহমেদ সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সুপারিশসমূহ তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা শফিকুল আলম এবং কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কামাল আহমেদ জানান, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে কমিশন একটি সুরক্ষা অধ্যাদেশের খসড়া পেশ করেছে। তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের প্রাথমিক বেতন বিসিএস নবম গ্রেডের মতো হতে পারে। তবে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেশি, তাই ঢাকার সাংবাদিকদের জন্য 'ঢাকা ভাতা' যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা সরকার এবং সংবাদমাধ্যমের পক্ষ থেকে নির্ধারিত হবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, নবম গ্রেডের কর্মকর্তাদের শুরুতে বেতন ২২,০০০ টাকা এবং অন্যান্য ভাতা যোগ করে তা ৩৫,০০০ টাকার বেশি হতে পারে।
এছাড়া সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে পূর্ণ সাংবাদিক হিসেবে মর্যাদা লাভের আগে এক বছরের শিক্ষানবিশকাল অতিবাহিত করতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশন আরও বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে একটি হলো "ওয়ান হাউস ওয়ান মিডিয়া" নীতি। কমিশনপ্রধান বলেন, এক প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে, এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকার এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে।
এর আগে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে, যার প্রধান ছিলেন সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের