ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
ট্রেনের চালকের ওপর হামলা চালাল একদল যুবক
ডুয়া নিউজ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর একদল যুবক হামলা চালিয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৩৭নং এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে।
আহত ট্রেন চালকের নাম এএলএম মো. রফিকুল ইসলাম। তিনি সহকারী ট্রেন চালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ট্রেন চালক শরিফুল ইসলাম।
জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছে ইঞ্জিন পরিবর্তনের সময় এক যাত্রী বিনা টিকিটে ইঞ্জিন বগিতে বসেন। চালক তাকে অন্য বগিতে যেতে বলেন। পরে ইঞ্জিন পরিবর্তনের পর ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তবে বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামলে হঠাৎ চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি চালকের কক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের পরিচালক রেজাউল ইসলাম। তিনি বলেন, “ভৈরব থেকে একজন যাত্রী ইঞ্জিন বগিতে এসে বসলে তাকে সরে যাওয়ার কথা বললে তিনি সরে অন্য বগিতে বসে। পরে বাজিতপুর সরারচর স্টেশনে ট্রেনটি দাঁড়ালে চার-পাঁচজন ছেলে এসে চালকের ওপর হামলা চালায়। এসময় কয়েকজন কিল ঘুষি ও বেল্ট দিয়ে চালকের ওপর আঘাত করে। আমরা তাৎক্ষণিক রেলওয়ে ওসিকে জানাই এবং ট্রেন বন্ধ করি। পরে ওসি সাহেবের কথায় ট্রেন নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হই।”
বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, “এমন ন্যাক্কারজনক ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানাই। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বলেন, “ট্রেন চালকের ওপর হামলার ঘটনার খবর পেয়েই আমি সাথে সাথে বাজিতপুর সরারচর স্টেশনে চলে আসি। বর্তমানে সেখানেই আছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)