ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ট্রাম্প নির্বাচিত হওয়ায় আমেরিকা যেতে চান না ৪২% আন্তর্জাতিক শিক্ষার্থী
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে গত ৫ নভেম্বর। কমলা হ্যারিসকে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের এক মাস আগে অক্টোবরে ‘কিস্টোন পালস’ নামে একটি সমীক্ষা প্রতিষ্ঠান একটি জরিপ চালিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের ৬০০ শিক্ষার্থী এই জরিপে অংশ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন।
জরিপে দেখা গেছে, ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রকে উচ্চশিক্ষার জন্য কম আকর্ষণীয় করবে বলে মনে করেছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ৪২ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চেয়েছেন। স্নাতকোত্তরের ছাত্ররা দেশটির রাজনৈতিক পরিবর্তনে প্রভাবিত হবেন বলেও জরিপে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে তাঁরা আরও সচেতন হবেন বলেও জানান।
জরিপের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে ৪১ শতাংশ শিক্ষার্থী সিদ্ধান্ত নিতে পারছেন না তারা কী করবেন। আর ৫ শতাংশ ছাত্র স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রে অধ্যয়নে অনাগ্রহের কথা জানিয়েছেন।
জরিপে দেখা গেছে, মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি বিশ্বের ৩ শতাংশ শিক্ষার্থীর আগ্রহ কমেছে।
বিশ্বের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা জরিপে অংশ নেন। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা এলাকার ৬০০ শিক্ষার্থী জরিপে অংশ নেন।
মার্কিন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রভাব
স্নাতকোত্তরের ছাত্ররা রাজনৈতিক পরিবর্তনের প্রভাবিত। যুক্তরাষ্ট্রে পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কেও তাঁরা সচেতন। জরিপে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উদ্বেগগুলো সমাধান করা এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুবিধাগুলো তুলে ধরার কথাও বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি
আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউসে ফিরলে অভিবাসীদের তাড়িয়ে দেবেন।
আর ৫ নভেম্বরের ভোটে জয় পেয়েই সেই প্রতিশ্রুতি পূরণে নানা উদ্যোগ নিতে শুরু করেছেন তিনি। এ ভয়েই হয়তো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ই-মেইল করে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)