ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে প্রবাসী পালে হাওয়া; ১৯ দিনে এলো ২২ হাজার কোটি টাকা
ডুয়া নিউজ : ঈদের আগে প্রবাসী পালে বইছে সুবাতাস। চলতি মার্চের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাব (প্রতি ডলার ১২৩ টাকা) ধরে এই অঙ্ক ২২ হাজার ৭০০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানা গেছে। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এ সময়ে ১২৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এ ছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসের ১৯ তারিখ পর্যন্ত দুই হাজার ৭৪ কোটি মার্কিন ডলার এসেছে; যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৩৪ কোটি মার্কিন ডলার।
ফেব্রুয়ারি মাসে বৈধ পথে প্রবাসীরা ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। গড়ে প্রতিদিন ৯ কোটি মার্কিন ডলার বা এক হাজার ১১০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রতিমাসের রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে—
জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার
অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার
নভেম্বর: ২২০ কোটি ডলার
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৮০ লাখ ডলার
অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর টানা সাত মাস ধরে প্রতি মাসে দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল