ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত
ডুয়া ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ১৩৪তম, ১৪৭টি দেশের মধ্যে। বৃহস্পতিবার (২০ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম, যেখানে ২০২৩ সালে তা ছিল ১১৮তম। এছাড়া, ভারতের অবস্থান ১১৮তম, পাকিস্তানের ১০৯তম, মিয়ানমারের ১২৬তম, শ্রীলঙ্কার ১৩৩তম এবং নেপালের ৯২তম।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে টানা অষ্টমবারের মতো অবস্থান করেছে ফিনল্যান্ড। এর পরবর্তী স্থানে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ড, কোস্টা রিকা এবং নরওয়ে।
সুখী দেশের তালিকায় আরও রয়েছে, ৮ম স্থানে ইসরায়েল, এরপর লুক্সেমবার্গ, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, অষ্ট্রিয়া, ক্যানাডা ও স্লোভেনিয়া।
বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে আবারও আফগানিস্তান রয়েছে। এর পরেই পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন এবং তৃতীয় অবস্থানে লেবানন, যা নিচ থেকে তৃতীয়।
এই সুখী দেশের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে জরিপ চালানো হয়। জরিপে বিবেচনা করা হয়, একজন মানুষের জীবন নিয়ে সন্তুষ্টির পরিমাণ, মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সুরক্ষা, স্বাধীনতা, নাগরিক সুযোগ-সুবিধা, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা।
এই গবেষণাটি পরিচালনা করেছে গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্ক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত