ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কেমন হবে এবারের বাজেট, জানালেন অর্থ উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং শিশুদের শিক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, আগামী বছরের বাজেটটি বাস্তবমুখী হবে এবং বাজেটের আকার অতিরিক্ত বড় করা হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব বড় হবে না। তবে তিনি উল্লেখ করেন যে, মূল্যস্ফীতি কমানো, আয় বাড়ানো এবং বেসরকারি খাতে কর্মসংস্থানের প্রসার ঘটানো তাদের প্রধান লক্ষ্য।
বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, বাজেটের প্রভাব কী হবে তা আগেই বলা হয়ে থাকতো কিন্তু এবার তারা বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবেন। তিনি জানান, বাজেট বক্তৃতার পৃষ্ঠা সংখ্যা ২০০ থেকে ৩০০ না করে এবার ৫০ থেকে ৬০ পৃষ্ঠা বা তার কম রাখার পরামর্শ দিয়েছেন এবং বাজেটটি সংক্ষিপ্ত হবে।
এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাদের মূল প্রস্তুতি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রস্তুতি নিতে। যদি বাংলাদেশ পদক্ষেপ না নেয় তবে অন্যান্য দেশ যেমন ভুটান এবং আফ্রিকার কিছু দেশ বলেছে তারা আমাদের সঙ্গে থাকবে। তাই আমরা প্রস্তুতি নিতে চাই। ২০২৬ সালে সময়মতো প্রস্তুতি না নিলে সমস্যা হতে পারে।"
সামাজিক নিরাপত্তা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা সামাজিক নিরাপত্তা খাতে কিছু বাড়াবো এবং কয়েক লাখ মানুষকে আনডিজার্ভ থেকে কমিউনিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তবে সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও আইটি খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে, কোনোভাবেই কমবে না।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি