ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ঈদে অতিরিক্ত ভাড়া, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে কঠোর বার্তা
ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, লক্কড়ঝক্কড় বাস, লাইসেন্সবিহীন চালকের বিষয় কোনো আপস হবে না বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে নির্বিঘ্নে ঈদযাত্রার আলোচনা সভায় এসব কথা বলেন তারা। যাতায়াত নির্বিঘ্ন করতে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট।
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা।
ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছে বাসমালিক ও ট্র্যাফিক সংশ্লিষ্টরা। বৈঠকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল এলাকায় জট, কালোবাজারি, অতিরিক্ত ভাড়া, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিবহন মালিক সমিতি জানায়, ‘বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। প্রতি কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা। লাইসেন্সবিহীন চালকের হাতে চাবি তুলে দিলে, নেওয়া হবে সেই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা।’
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, “আপনারাও মাঠে থাকবেন এবং আমাদের তৎপরতা দেখবেন। ভুল-ত্রুটি বা অনিয়ম থাকলে তাৎক্ষণিক আমাদের নজরে আনার অনুরোধ করি। আমরা ব্যবস্থা নেবো।”
সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “আমরা চাঁদাবাজি করতে দেবো না, যাত্রী হয়রানি করতে দেবো না, নারী যাত্রীদের কোনো রকম হয়রানি আমরা করতে দেবো না। সড়ক পথে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব।”
পুলিশ জানায়, ‘যানজট এড়াতে টার্মিনাল এলাকায় লেন বাড়ানো হয়েছে। পাশাপাশি ২৫ মার্চ থেকে কয়েকটি সড়ক একমুখী করা হবে। লক্কড়ঝক্কড় বাস চলাচল বন্ধে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেটরা।’
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, “মোটরযান আইন কোনো ক্রমে যদি ব্রেক করেন, আমরা কিন্তু মামলা দিতে বা ব্যবস্থা নিতে কোনো রকমের কার্পণ্য করব না। তবে এই আইনের মধ্যে আমরা ওইটা বেশি প্রয়োগ করব, অর্থাৎ মোটরগাড়ি বা বাস, প্রাইভেটকার রেখে যদি আপনি প্রতিবন্ধকতা তৈরি করেন।”
এবার ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, তাদের মধ্যে ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে যাতায়াত করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা