ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না, যা জানালেন হামজা
ডুয়া ডেস্ক: হামজা চৌধুরীর বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা এই মিডফিল্ডার সে দেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। তবে ডাক আসলে কী করতেন? এমন প্রশ্নের উত্তরে হামজা জানান, ‘‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি তাই সে সুযোগও আসেনি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম।’’
হামজা সম্প্রতি বাংলাদেশ দলে যোগ দিতে দেশে ফিরেছেন এবং জাতীয় দলের সদস্য হয়ে এশিয়ান কোয়ালিফায়ারের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত থেকে তিনি জানান, ‘‘কয়েক বছর ধরে এই বিষয়টি আলোচনা হচ্ছিল। সর্বশেষ বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল এ বিষয়ে আলোচনা শুরু করেন এবং তার পরিকল্পনা শোনানোর পর আমি আত্মবিশ্বাসী হয়ে বাংলাদেশ দলে যোগ দিই।’’
ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘‘ফুটবলে যেকোনো কিছু হতে পারে। কোচ ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে অনেক ভালোবাসা পাচ্ছি, আমি ম্যাচ খেলতে এবং দলকে সহায়তা করতে চাই।’’
বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ইংল্যান্ডের সতীর্থ, কোচ ও বন্ধুদের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন বলে জানান হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্রাচুলেট করতাছে, পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত, হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্রাচুলেশন দিতাছে।’’
এই পদক্ষেপে বাংলাদেশ ফুটবল দল এক নতুন দিশা পেলো এবং হামজার মতো প্রতিভাবান ফুটবলারদের আগমন দলকে আরও শক্তিশালী করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)