ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করলো হাইকোর্ট
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
তিনি জানান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বিত বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করেছেন।
এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ৮ ফেব্রুয়ারি। এরপর ‘একাধিক ভুলের কারণে সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক একটি আবেদন ভিসির কাছে জমা দেন এক পরীক্ষার্থী। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রশ্নপত্রে ভুল থাকার কারণে পরীক্ষা বাতিলের দাবির পাশাপাশি কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
এছাড়াও ২০ ফেব্রুয়ারি জমা দেওয়া আবেদনের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিশির মনির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান