ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল, সম্পাদক অধ্যাপক আইরিন
ডুয়া নিউজ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা এবং সম্পাদক পদে ইনস্টিটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আইরিন আক্তার।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়, যা দুপুর ১ টা পর্যন্ত চলে।
নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে সহসভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার এবং যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন: ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক কো. লুৎফুল এলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?